Monday, April 6, 2026

দিল্লির ধ.র্নায় অবিজেপি দলগুলিকে আহ্বান অভিষেকের

Date:

Share post:

২ এবং ৩ অক্টোবর প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লি কাঁপাবে তৃণমূল। দিল্লির বিজেপি সরকারের হাজার বাধা সত্ত্বেও বাংলা থেকে গরিব বঞ্চিত মানুষ বাস ধরে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার, ভার্চুয়াল বার্তায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন এভাবে তাঁদের আটকানো যাবে না। ৩ তারিখ যন্তরমন্তরের সামনে তৃণমূলের প্রতিবাদ সভায় বিজেপি (BJP) বিরোধীদলগুলিকেও আহ্বান জানিয়েছেন অভিষেক।

আরও পড়ুন: গান্ধী বনাম গডসে, লড়াইটা আদর্শের: ভোট প্রচারে সরব রাহুল

২ অক্টোবর দলের সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত সদস্যদের রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার বকেয়া আদায়ে ৩ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ সভা। প্রতি গ্রাম পঞ্চায়েতে লাইভ টেলিকাস্ট হবে। দিল্লির ওই সভায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কেন্দ্রের এই বঞ্চনার শিকার বাংলার পাশাপাশি অন্যান্য অবিজেপি রাজ্যগুলিও। দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে ইতিমধ্যে জোট বেঁধেছে বিরোধীরা। I.N.D.I.A. জোটকে ইতিমধ্যেই ভয় পাচ্ছে গেরুয়া শিবির। সেই বিরোধী নেতাদেরও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানালেন অভিষেক।

 

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...