Saturday, April 4, 2026

খাবার দিতে ব্যবহার করা যাবে না খবরের কাগজ! কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

ভারতে পুরনো সংবাদপত্র (Newspaper) বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। খবরের কাগজ প্রথমেই যে কাজে লাগানো হয়, তা হল খাদ্য সামগ্রী রাখা ও খাবার পরিবেশনের জন্য। কিন্তু এবার খাদ্য সামগ্রী প্যাকিং, সংরক্ষণ এবং পরিবেশনের জন্য খবরের কাগজের ব্যবহার বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই (FSSAI)। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া-র তরফে সাফ জানানো হয়েছে, এখন থেকে খবরের কাগজে আর কোনও রকমের খাবার দেওয়া যাবে না। খবরের কাগজ থেকে স্বাস্থ্যগত সমস্যা (Health Issue) হতে পারে বলেই খাদ্য নিয়ন্ত্রণ সংস্থার এমন সিদ্ধান্ত বলে খবর।

এফএসএসএআই-র তরফে নির্দেশিকা জারি করে সাফ জানানো হয়েছে, খবরের কাগজে ব্যবহার করা কালিতে থাকে একাধিক বায়ো-অ্যাকটিভ পদার্থ। যা কাগজের ঠোঙায় রাখা খাবারে সহজেই সংক্রমিত হয় ও শরীরে বিষাক্ত প্রভাব ফেলে। পাশাপাশি এই কালিতে যে ‘সলভেন্ট’ ব্যবহার করা হয় তাও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সংস্থার সিইও জি কমলা বর্ধনা রাও জানিয়েছেন, সারা দেশে ক্রেতাদের এবং খাদ্য বিক্রেতাদের খাদ্য সামগ্রী পরিবেশন এবং সংরক্ষণের জন্য খবরের কাগজের ব্যবহার অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। ক্যানসারের মতো মারণরোগের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই প্রথম নয়, এর আগেও খাদ্য নিয়ন্ত্রক সংস্থা খাবারের জন্য সংবাদপত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। সিঙাড়া, পকোড়ার মতো তেলে ভাজা খাবার থেকে বাড়তি তেল শুষে নিতেও সংবাদপত্র ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...