Saturday, May 16, 2026

বাংলাদেশকে ১২ গোলের মালা, গ্রুপ শীর্ষে থেকে হকির সেমিফাইনালে হরমনপ্রীতরা

Date:

Share post:

চলতি এশিয়ান গেমসে দুরন্ত ফর্মে ভারতীয় হকি দল। গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচের মধ্যে একটাতেও হারেনি ভারত।এবারের এশিয়াডে পদক জয়ের অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে হরমনপ্রীত সিংরা ১২-০ গোলে জয়লাভ করেছে।এই বিশাল ব্যবধানে জয় ভারতের হকি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। তা নিয়ে কোনও সন্দেহ নেই।গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ভারত। গ্রুপ পর্বের খেলায় ভারতীয় খেলোয়াড়েরা মোট ৫৮টি গোল করেছেন। হকিতে সোনা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় দল।

এদিনের ম্যাচে দুই অর্ধেই ভারত ৬টি করে গোল করেছে। এই টুর্নামেন্টের নকআউট পর্বে বাংলাদেশ যে উঠতে পারবে না, সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু, আশা করা হয়েছিল যে নিজেদের সম্মানরক্ষা করার জন্য তারা কিছুটা হলেও লড়াই করবে। কিন্তু, গোটা ম্যাচে তেমন কোনও দৃশ্য দেখতে পাওয়া গেল না।এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় হকি দলের দাপুটে পারফরম্যান্স দেখতে পাওয়া গেল। সেইসঙ্গে জয়ের ধারা অব্যাহত রেখেই টিম ইন্ডিয়া সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল। ভারতীয় হকি দলের আরও একটা দাপুটে পারফরম্যান্সের সাক্ষী থাকল গোটা দেশ।

এই ম্যাচে ভারতের হয়ে হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিং এবং মনদীপ সিং। আর এই পারফরম্যান্সের কারণেই টিম ইন্ডিয়া এই ম্যাচে চালকের আসনে চলে আসে। ম্যাচের শেষের দিকে আরও চাপ বাড়ায় ভারত।এদিনের ম্যাচের পর এ বারের এশিয়ান গেমসে ভারতের দুই খেলোয়াড় হরমনপ্রীত ও মনদীপের গোল সংখ্যা দু’অঙ্কে পৌঁছে গেল। শেষ দিকে মরিয়া হয়ে রক্ষণে বেশি জোর দেয় বাংলাদেশ।কিন্তু তাতেও  লজ্জা বাঁচাতে পারেনি তারা।শেষ ১২ মিনিটে আরও দু’টি গোল করে ভারত।শেষ পরক্যন্ত ১২ গোলের মালা পরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

 

 

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...