Wednesday, June 24, 2026

‘বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হয়ে উঠবে গিল’, বিশ্বকাপের আগে শুভমনকে নিয়ে বড় মন্তব্য যুবির

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক দিন, তারপরই শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। চলতি বছর ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেবারিট টিম ইন্ডিয়া। আর এরই মধ‍্যে শুভমন গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। বললেন, বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হয়ে উঠবে গিল।

এই নিয়ে যুবরাজ বলেন,” এই বছরে এক দিনের ক্রিকেটে গিল যে স্বপ্নের ছন্দে রয়েছে, তাতে ও-ই বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হয়ে উঠবে। এই বছরেই এখনও একদিনের ক্রিকেটে গিল ২০ ইনিংসে ১২৩০ রান করেছে। গড় ৭২.৩৫, স্ট্রাইক রেট ১০৫.০৩। ফলে শুধু বিশ্বকাপ বলেই নয়, আমি বিশ্বাস করি এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা ওর রয়েছে।”

এরপরই যুবরাজ আরও বলেন,” ওর যখন ১৯ বছর বয়স, সেই সময় থেকে গিলকে আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। সেই সময়ই ওর বয়সী একজন ক্রিকেটারের চেয়ে চার গুণ পরিশ্রম করত। তখনই অনুভব করি, ও এক সেরা ক্রিকেটার হিসেবেই নিজেকে প্রমাণ করবে। ভারতীয় দলেরও ওর মতো একজনকে প্রয়োজন ছিল। একার হাতেই অনায়াসে যে কোনও ম্যাচের রং ও পাল্টে দিতে পারে। এই মঞ্চকে কাজে লাগাতেই হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...