Thursday, April 9, 2026

লাল গ্রহের বায়ুমন্ডল জানতে ‘মার্স অরবিটার মিশন ২’ এর পথে ইসরো

Date:

Share post:

মহাকাশ গবেষণায় একেরপর এক সাফল্য পেয়েছে ইসরো। কিছুদিন আগেই চাঁদের মাটিতে সফলভাবে নেমেছিল ল্যান্ডার বিক্রম, এমনকি সূর্য অভিযানেও অনেকটাই সাফল্য মিলেছে।এবার মঙ্গল গ্রহের কক্ষপথে যাওয়ার কথা জানানো হল। তবে ইসরোর মঙ্গল অভিযান এই প্রথম নয়, ১০ বছর আগে তারা মঙ্গলের কক্ষপথে সফলভাবে রকেট পাঠিয়েছিল। ইসরো সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের নাম হবে ‘মার্স অরবিটার মিশন ২’ বা মঙ্গল অভিযান-২।

ইসরো জানিয়েছে, ইতিমধ্যেই তারা মঙ্গল অভিযানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা যে মহাকাশযান পাঠাবে তাতে ৪টি পে লোড থাকবে। ইতিমধ্যেই এই পে লোডগুলি তৈরি শুরু হয়ে গিয়েছে এবং এক বছরের মধ্যে তৈরি শেষ হবে বলে মনে করছে তারা।এই পে লোডগুলি মঙ্গলের আবহাওয়া ও পরিবেশ নিয়ে গবেষণা করার পাশাপাশি লাল গ্রহের ধূলিকণা নিয়েও গবেষণা করবে। এর নাম দেওয়া হয়েছে মোডেক্স। এর মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড গবেষণা, এনার্জেটিক আয়ন স্পেক্রোমিটার, রেডিয়ো অকুলেশন গবেষণা করা হবে বলে জানা যাচ্ছে। ইসরোর তরফে এনার্জেটিক আয়ন স্পেক্রোমিটার তৈরি নিয়ে বলা হয়েছে, এর মাধ্যমে সৌর শক্তি কণা ও সৌর বাতাস নিয়ে গবেষণা করা হবে। এর ফলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কেন পরিবর্তন হয়েছিল তা জানা যেতে পারে।

প্রসঙ্গত, ১০ বছর আগে ২০১৩ সালের ৫ নভেম্বর প্রথম চেষ্টাতেই সফল ভাবে মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠিয়েছিল ইসরো। ২০২১ সাল পর্যন্ত কক্ষপথে বিচরণ করেছে ওই মহাকাশযান।এবারের অভিযানের সফলতা নিয়েও আশাবাদী ইসরো।

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...