Friday, June 26, 2026

কীভাবে টাকা ছিনিয়ে আনতে হয়  আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন অভিষেক: চন্দ্রিমা

Date:

Share post:

তৃণমূলের রাজভবন অভিযানে কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। শাসক দলের তরফে দাবি করা হয়েছে ১ লক্ষ মানুষ অভিযানে অংশ নেবেন। এদিনের জমায়েতে সকাল থেকেই হাজির হন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন রবীন্দ্রসদন সংলগ্ন মোহরকুঞ্জের সামনে প্রায় হাজার দশেক তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন, আমরা দিল্লি গিয়েছিলাম বাংলার বঞ্চিত গরিব মানুষের হকের পাওনা আদায়ে। ২ তারিখ রাজঘাটে মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে এবং ৩ তারিখ যন্তর মন্তরে ধর্ণা দিয়েছি। বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা। ১০০ দিনের কাজ করিয়ে পাওনা দেয়নি ২ বছর পেরিয়ে গিয়েছে। আবাস যোজনার টাকা দিচ্ছে না। এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়, মানুষের টাকা। কীভাবে ছিনিয়ে আনতে হয় তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। মহাত্মা গান্ধীর নামাঙ্কিত টাকা আটকে রেখেছে। ২ তারিখ আমরা শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন করছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু সেখান থেকে হাজার হাজার পুলিশ নামিয়ে আমাদের তুলে দেওয়া হয়।

আমাদের সঙ্গে ৩ তারিখ কৃষি ভবনে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী দেখা করার কথা ছিল। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়েও দেখা করেননি। এ রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করার পর পিছনের দরজা দিয়ে পালিয়েছেন।এখন রাজ্যপাল পালিয়ে গেছেন। আসলে রাজ্যপাল ভয় পেয়েছেন। আইন অনুযায়ী ১০০দিনের টাকা দিচ্ছে না। কাজ করিয়ে নিয়েও দিচ্ছে না। তাই আমাদের আজ রাজভবন অভিযান।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...