Monday, April 6, 2026

তিস্তার জলের তোড়ে ভেসে এল মর্টা.র শে.ল, বিস্ফো.রণে মৃ.ত ২

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত সিকিম। বুধবার  সারা দিন জুড়ে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। এবার সেই তিস্তার জলেই ভেসে এল মর্টা.র শেল। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, তিস্তায় হড়পা বানে সেনা ছাউনির মর্টার শেল ভেসে আসে। এলাকার একটি ছেলে নদীতে মাছ ধরতে গিয়ে সেটি দেখতে পায়। সিসা ভেবে সেটা নিয়ে খেলতে গেলে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, আহত ৬।

বৃহস্পতিবার রাতে ফের তিস্তা বিপর্যয়ের আশঙ্কা করছে হাওয়া অফিস। লোনাকের পর আরও এক লেক ভেঙে যাওয়ায় তিস্তা পাড়ের বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ চলছে। ফের সতর্কতা জারি করা হল কালিম্পং সহ বিস্তীর্ণ এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এবার তিস্তার জলে ভেসে এল নয়া বিপদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তবিবর রহমানের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মনে করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেসে গিয়েছে প্রচুর সেনা ছাউনি। সেই রকমই কোনও সেনা ছাউনির মর্টার শেল ভেসে এসেছিল। জলপাইগুড়ি জেলার ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা বলেন, ‘‘এ রকম একটা ঘটনা ঘটেছে। দু’জনের মৃত্যু হয়েছে। তবে এখনই নাম পরিচয় বা বয়সের তথ্য পাওয়া যায়নি। বাকি ছয় জন গুরুতর আহত। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।’’

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...