Tuesday, March 17, 2026

স্নাতক পর্বেই পড়ুয়াদের সিলেবাসে ‘ভারতীয় সংস্কৃতি’, ১৫ লক্ষ শিক্ষককে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা UGC-র

Date:

Share post:

আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষাদান করা হবে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে। এরজন্য সারা দেশের মোট ১ হাজার জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী ২ বছরে এই বিষয়ের ওপর মোট ১৫ লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইন্ডিয়া নলেজ সিস্টেম এই বিষয়টির তত্ত্বাবধানে রয়েছে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্বের প্রথম বর্ষেই পড়ুয়াদের এই বিষয়ের পাঠ নিতে হবে। ইতিমধ্যেই শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

২০২০ সালে তৈরি হওয়া জাতীয় শিক্ষা নীতিতে এই বিষয়টির উল্লেখ ছিল। সেখানেই বলা হয়, প্রাচীন ভারত এবং তৎকালীন ভারতীয় বিদ্যার আধুনিক বা আজকের ভারতে প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। সেই নীতি অনুসারেই প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ে শুরু হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ। অক্টোবরের মধ্যেই সেই প্রশিক্ষণ শেষ হবে।

পাঠ্য বিষয়গুলির মধ্যে থাকবে ভারতীয় পরম্পরা, দৃষ্টিভঙ্গি এবং আধুনিক সময়ে প্রাচীন ভারতীয় বিদ্যার প্রাসঙ্গিকতা। ৬ দিনের প্রশিক্ষণটি ৬ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে পুরো বিষয়ের ওপর প্রাথমিক ধারণা দেওয়া হবে। বৈদিক আমলের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন দিক তুলে ধরা হবে, দেওয়া হবে বৈদিক শাস্ত্রের পাঠ। তৃতীয় ভাগে কর্ম এবং ধর্মের মতো অপরিবর্তিত শব্দগুলি সম্পর্কে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকদের পাঠ দেওয়া হবে। প্রশিক্ষণের দ্বিতীয় ভাগে থাকবে বৈদিক দর্শন। চতু্র্থ ভাগে শিক্ষকদের তন্ত্র যুক্তি বা গবেষণামূলক জ্ঞান অর্জন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে ।

আরও পড়ুন- বিজেপি মি.ছিল করলে চিঠি নয় কেন! পরিসংখ্যান তুলে আনন্দ বোসকে তু.লোধনা অভিষেকের

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...