Wednesday, June 24, 2026

জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার

Date:

Share post:

জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা। সোমবার সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বে ওড়িশাকে ২-০ গোলে হারাল রঞ্জন চৌধুরীর দল। বাংলার হয়ে গোল দুটি করেন বিজয় মূর্মু এবং জিতেন মূর্মু।

প্রথম থেকেই ম্যাচে দাপট বজায় রেখেছিল বাংলা। যার ফলে ১৪ মিনিটে সেটপিস থেকে বল পেয়ে গোল করেন বিজয় মূর্মু। এরপর দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে বাংলার ব্যবধান পেনাল্টি থেকে বাড়ান জিতেন মূর্মু। তবে ম‍্যাচের ৭৫ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিজয় মূর্মুকে। শেষের দিকে ১০ জনে খেলেও ওড়িশাকে রুখে দিতে সক্ষম হয়েছে বাংলা।

যদিও এই জয় খুশি নন বাংলার কোচ রঞ্জন চৌধুরী। অবশ্য তার জন্য তিনি খেলোয়াড়দের দায়ী করছেন না। তাঁর মতে ফুটবলাররা ক্লান্তির জন্যই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। এছাড়াও মাঠের মান ও অত্যন্ত খারাপ বলে তিনি জানান। একই সঙ্গে অত্যন্ত নিম্নমানের রেফারিং নিয়েও অভিযোগ করেন বাংলার কোচ। তবে প্রথম ম্যাচে জয় সব সময়ই গুরুত্বপূর্ণ বলে জানান রঞ্জন। ১১ অক্টোবর বুধবার বাংলার পরের ম্যাচ দিল্লির বিরুদ্ধে।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব‍্যর্থ টপ অর্ডার, ম‍্যাচ জয়ের পরই বিরাট বার্তা রোহিতের

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...