Wednesday, June 24, 2026

ইডির পর এবার নিউজ ক্লিক-এর বিরুদ্ধে FIR সিবিআইয়ের

Date:

Share post:

বিদেশি তহবিল লঙ্ঘনের অভিযোগে আরও বিপাকে অনলাইন সংবাদমাধ্যম নিউজ ক্লিক(News Click)। ঘটনার তদন্তে নেমে এবার নিউজক্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। চিন(China) সহ নানা বিদেশি সংস্থার থেকে টাকা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে নিউজ ক্লিকের বিরুদ্ধে। যার জেরে ইডির পর এবার এই সংস্থার বিরুদ্ধে তদন্তে নামল সিবিআই।

বুধবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে FIRটি দায়ের করা হয়। নিউজ ক্লিক সংবাদমাধ্যমটির বিরুদ্ধে বিদেশি তহবিল বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এর আগে, পোর্টাল সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ধৃত প্রবীর পুরকায়স্থের বাসভবন এবং অফিসে তল্লাশি চালায় CBI আধিকারিকরা। এরপরেই FIRটি দায়ের করা হয়েছে। এপ্রসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “অভিযুক্ত এই বেসরকারি সংস্থাটি এফসিআরএ আইন লঙ্ঘন করে চারটি বিদেশি সংস্থার মাধ্যমে প্রায় ২৮.৪৬ কোটি টাকা নিয়েছে। পাশাপাশি আরও অভিযোগ উঠেছে ৯.৫৯ কোটি টাকা বিদেশি তহবিলের ভুয়ো রশিদ ছিল এই সংস্থার কাছে। যার জেরে এফআইআর দায়ের করা হয়েছে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে নিউজ ক্লিক-এর দফতরে তল্লাশি চালায় EDর একটি দল। সংবাদমাধ্যমের কর্মচারী সহ ৫০টির বেশি স্থানে অনুসন্ধান চালানো হয়েছিল। এরপর গ্রেফতার করা হয় সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ এবং প্রবীণ সাংবাদিক অমিত চক্রবর্তীকে। দিল্লির একটি আদালত তাদের দশ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। যদিও FIR দায়ের নিয়ে নিউজ ক্লিক সাংবাদমাধ্যমের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্বকে কোনও ভাবেই আঘাত করা হয়নি বলেও দাবি করেছে নিউজ ক্লিক ।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...