Saturday, April 4, 2026

প্যালেস্টাইনের হাম.লায় মৃ.ত জনপ্রিয় অভিনেত্রীর কাছের মানুষ!

Date:

Share post:

ইজরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে (Israel Palestine War) এবার নিজের বোনকে হারালেন জনপ্রিয় টিভি অভিনেত্রী (TV actress) মধুরা নায়েক (Madhura Naik)।শোকপ্রকাশ করেছেন নেটপাড়ার বাসিন্দারা। সমাজমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন যে ইজরায়েলে (Israel) তাঁর তুতো বোন ও তাঁর স্বামীকে নির্মমভাবে সন্তানদের চোখের সামনেই মেরে ফেলা হয়েছে। রবিবার তাঁদের দেহ উদ্ধার হয়।

মধুরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর তুতো বোন, তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। ‘সন্ত্রাসবাদী হামলায় আমাদের প্রিয় বোনকে হারানোর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত’ , লেখেন অভিনেত্রী। পাশাপাশি তিনি সমাজ সচেতন ব্যক্তি এবং রাষ্ট্রপ্রধানদের কাছে অনুরোধ করেছেন এই কঠিন সময়ে ইজরায়েলের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। শনিবার গাজা উপত্যকায় জঙ্গি সংগঠন হামাস ও ইজরায়েলের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়েছে। দুপক্ষের তরফেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আটক বহু সাধারণ মানুষ। ইতিমধ্যেই ৩০০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত ৮ হাজারের বেশি। হামাসের হামলায় ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত আমেরিকা। বাইডেন থেকে মোদি, প্রত্যেকেই ইজরাইলের প্রধানমন্ত্রীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। তবে এসবের মাঝে মধ্যপ্রাচ্য সত্যি যেন আজ মৃত্যু পুরী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...