Wednesday, June 24, 2026

ফার্ম হাউসে ডেকে মহিলাকে ধর্ষ.ণ! BJP’র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তলব আদালতের

Date:

Share post:

ফার্ম হাউসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগে বিপাকে পড়লেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহানওয়াজ হোসেন(Shahnawaz Hussain)। অটল জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রাক্তন এই মন্ত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংখ্যালঘু নেতাকে ধর্ষণের অভিযোগে আদালতের তলবে অস্বস্তিতে বিজেপি।

২০১৮ সালে শাহানওয়াজ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, বিজেপির এই সংখ্যালঘু নেতা বিহারের ছাত্তারপুরের একটি খামারবাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেশার সামগ্রী খাইয়ে তাঁকে ধর্ষণ করেন। ওই মহিলার অভিযোগ, তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ সেই অভিযোগ নেয়নি। বাধ্য হয়ে মহিলা দিল্লির আদালতে মামলা দায়ের করেন। মামলা না নেওয়ার প্রেক্ষিতে আদালতে পুলিশের তরফে জানানো হয়, ওই মহিলার অভিযোগে কোনও সত্যতা মেলেনি। তাই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা বাতিল করা হোক। কিন্তু অভিযোগকারী ওই মহিলা প্রশ্ন তোলেন এফআইআর দায়ের না করে, মামলার তদন্ত না করে কীভাবে পুলিশ বলে দিল যে অভিযোগে সত্যতা নেই। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী। তার আর্জি মেনেই রাউস অ্যাভিনিউ কোর্ট আগামী ২০ অক্টোবর শাহানওয়াজ হোসেনকে তলব করেছে।

এদিকে শাহানওয়াজের বিরুদ্ধে ওঠা এই ধর্ষণের অভিযোগের জেরে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ বিজেপির প্রথম সারির কেন্দ্রীয় নেতা শাহানওয়াজ। জাতীয় রাজনীতিতে বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ তিনি। কিছুদিন আগে পর্যন্ত তিনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। ছিলেন বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকারের মন্ত্রীও। অটল বিহারী বাজপেয়ির জমানায় একাধিক মন্ত্রকের মন্ত্রিত্ব সামলেছেন তিনি। এমন প্রথম সারির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রীতিমতো চাপে বিজেপি।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...