Wednesday, June 24, 2026

ফের হার অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হারল অজিরা

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গেল অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের কাছে ১৩৪ রানে হারল অজিরা। শুরুতে ব্যাট করে ৩১১ রান করে প্রোটিয়ারা। ব্যাট করতে নেমেও ব্যর্থ হওয়ায়, ফের হারতে হল প্যাট কামিন্সদের।

লখনৌতে ৩১১ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও একাধিক ক্যাচ পড়ল। যা দেখে অনেকেই মনে করছেন, এ কোন অস্ট্রেলিয়া দল ভারতে বিশ্বকাপ খেলতে এসেছে? বারবার ক্যাচ মিস করার মাশুল দিতে হল এদিনও। ৩১২ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা। এই ক্যাচগুলো ধরতে পারলে আরও কম রানে বেঁধে ফেলা যেত টেম্বা বাভুমাদের। যদিও ১০৬ বলে ১০৯ রানের দারুণ ইনিংস খেলে দলকে বড় রানের দিকে ভেগিয়ে নিয়ে যান কুইন্টন ডি কক। আটটা চার ও পাঁচটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। পাশাপাশি ভাল ব্যাট করেন এডেন মার্করামও। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনিও। সাতটা চার ও একটা ছক্কা মারেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সাতটি ক্যাচ ফেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যা ভাবাই যায় না। ডেভিড মিলারের পাশাপাশি মার্কো জ্যানস্যানের ক্যাচ ফেলে দেন স্টোয়নিশ ও মিশেল মার্শরা। দু’টি ক্যাচ ফেলেন স্টোয়নিশ। ফলে চিন্তা থাকছেই অস্ট্রেলিয়া দলকে নিয়ে। জ্যানস্যান আউট হন ২২ বলে ২৬ রান করে। ডেভিড মিলার যদিও ১৩ বলে ১৭ রান করেই ফেরেন। মিচেল স্টার্ক ৯ ওভার বল করে ৫৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। দারুণ বল করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। দলের অন্য বোলারদের মধ্যে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জ্যাম্পা একটি উইকেট তুলে নেন। তবে অস্ট্রেলিয়ার ফ্যানদের আক্ষেপ, ক্যাচগুলো ধরতে পারলে আরও আগেই শেষ হয়ে যেতে পারত দক্ষিণ আফ্রিকার ইনিংস।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় অজিরা। অস্ট্রেলিয়ার মানার্স লাবুশেন ছাড়া কেউই রান পাননি। তিনি ৪৬ রান করেন। শেষে মিশেল স্টার্ক ও প্যাট কামিন্সও রান পাননি। ২২ রান করেন ক্যাপ্টেন কামিন্স। ২৭ রান করেন স্টার্ক । ১৭৭ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ৮ ওভার বল করে ৩ উইকেট নেন কাগিসো রাবাডা। মার্কো জ্যানসন, কেসব মহারাজ ও তাবরেজ শামসি দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন:বিশ্বকাপে সুযোগ না পেয়ে রোহিতের ১২ বছর টুইট ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট লক্ষ্মণের

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...