Saturday, June 27, 2026

বিলকিস গণধ.র্ষণ মামলায় এবার সুপ্রিম কোর্টে ধা.ক্কা খেল কেন্দ্র ও গুজরাট সরকার

Date:

Share post:

বিলকিস (Bilkis Bano)গণধর্ষণ মামলায় দোষীদের শাস্তি মুকুব নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধীরা। এবার যেন সেই অভিযোগেই মান্যতা দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট (Supreme court) বৃহস্পতিবার কেন্দ্র এবং গুজরাট সরকারকে ১৬ অক্টোবরের মধ্যে বিলকিস বানো গণধর্ষণ (গাং Rape Case) মামলায় ১১ দোষীর সাজা মুকুব এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যা সংক্রান্ত মূল রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আজ এই মামলার শুনানির সময় বিলকিস বানোর আইনজীবী তাঁর বক্তব্য রাখেন। পাশাপাশি কেন্দ্র, গুজরাট সরকার এবং PIL পিটিশনকারীদের পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি বি ভি নাগারথনা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ দোষীদের শাস্তি মুকুবের উপর চ্যালেঞ্জ করা আবেদনকে গুরুত্ব দিয়েছে। এবং রিপোর্ট জমা দেওয়ার জন্য ৪ দিন সময় ধার্য করেছে।

গুজরাট সরকারের (Gujrat Government) সিদ্ধান্তের বিরোধিতা করে বিলকিস বানোর দায়ের করা পিটিশন ছাড়াও, সুভাষিণী আলি, স্বাধীন সাংবাদিক রেবতী লাউল এবং লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপ রেখা ভার্মা সহ আরও কয়েকটি পিআইএল আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও দোষীদের শাস্তি মুকুব করা এবং তাঁদের খালাসের বিরুদ্ধে একটি পিআইএল ফাইল করেছেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...