Saturday, April 11, 2026

চলাফেরায় নিয়ন্ত্রণ, কালীঘাটের বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে রাজ্য মন্ত্রিসভার (Cabinet Meeting) বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে(SSKM) পায়ের চিকিৎসার পরে বাড়ি থেকেই রাজ্য প্রশাসনের যাবতীয় কাজের তদারকি করছেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস হতে চলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যেতে পারেননি।

সম্প্রতি, স্পেন এবং দুবাই সফর থেকে ফিরেই তাঁর পায়ের আঘাতের চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। চিকিৎসকদের পরামর্শ ছিল ১০-১২ দিন গৃহবন্দি থেকে বিশ্রাম নিতে হবে তাঁকে। তবে এখনও পুরোপুরি সুস্থ হননি মুখ্যমন্ত্রী। কাজেই এই অবস্থাতে তাঁকে গৃহবন্দি থাকতে হবে আরও কিছুদিন। ফলে তাঁর কালীঘাটের বাড়িতেই এবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

গত ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে পায়ের চিকিৎসার পরে বাড়ি থেকেই রাজ্য প্রশাসনের যাবতীয় কাজের তদারকি করছেন মুখ্যমন্ত্রী। তবে গৃহবন্দি থাকলেও বাড়ি থেকেই নবান্নের তথা প্রশাসনের সমস্ত কাজ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও ভার্চুয়ালি বা কখনও টেলিফোনিক মাধ্যমে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব তথা গরিষ্ঠ আমলাদের সঙ্গে বৈঠকও করছেন। এমনকী উত্তরবঙ্গের বিপর্যয়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসেই ২৪ ঘন্টার নজরদারি চালিয়েছেন। এবার বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি।

 

 

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...