Saturday, June 20, 2026

পুজোর আগেই কাপড়ের গোডাউনে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! চরম ক্ষতির আ.শঙ্কা ব্যবসায়ীদের

Date:

Share post:

পুজোর আগেই বড়সড় দুর্ঘটনা। মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে কাপড়ের গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। এদিন সাতসকালে মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আকড়া কৃষ্ণনগর এলাকায় ঘটে যায় দুর্ঘটনা। তবে পুজোর আগে গোডাউনে আগুন লাগায় কাপড় ব্যবসায়ীদের মাথায় হাত। চরম ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা নাগাদ গোডাউনের দোতলায় আচমকাই আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরই তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে মহেশতলা থানার পুলিশও। জোরকদমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। দমকল সূত্রে খবর, এদিন গোডাউনের যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। আর সেখানে আগুন লাগায় সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।

 

 

 

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...