Wednesday, June 24, 2026

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শুভমনকে নিয়ে কী চিন্তাভাবনা বিসিসিআইয়ের?

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের মহারণ। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত দুই দল। তবে এই ম‍্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মনে একটা প্রশ্ন এই ম‍্যাচে কী খেলবেন শুভমন গিল? কারণ বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গি আক্রান্ত হন শুভমন। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। সূত্রের খবর, আহমেদাবাদে পৌঁছে অনুশীলনও করছেন তিনি। তবে জানা যাচ্ছে শুভমনকে নিয়ে কোন তাড়াহুড়ো করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থায় এমনটাই জানান বিসিসিআইয়ের এক আধিকারিক।

শুভমনকে নিয়ে বোর্ডের ওই আধিকারিক বলেন,” চেন্নাই থেকে সরাসরি বিমানে মঙ্গলবার রাতে আহমদাবাদে পৌঁছেছে শুভমন। বুধবার অনুশীলন করেছে ও। শুভমনের শরীরের দিকে আমরা নজর রাখছি। কোনও তাড়াহুড়ো করছি না। ধাপে ধাপে এগোতে চাইছি।” তবে বোর্ড সূত্রে খবর, আগের থেকে অনেক ভালো আছেন শুভমন। তাই শুভমনকে আহমদাবাদে পাঠানো হয়েছে। নইলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হত।

বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে ভারতের প্রথম দুই ম‍্যাচ খেলতে পারেননি ভারতের এই তরুণ ক্রিকেটার। এমনকি প্লেটলেট কমে যাওয়ার কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল শুভমনকে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...