Saturday, April 4, 2026

মহালয়ার দিনেও ‘দাদাগিরি’! খেজুরি থানায় ঢুকে পুলিশকে হু.মকি গদ্দারের

Date:

Share post:

পুজোর (Durga Pujo) আগে হাতে কোনও ইস্যু নেই। তবুও রাজনীতিগতভাবে পেরে না উঠে জোর করে অশান্তি পাকানোর চেষ্টা রাজ্যের বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এবার সোজা থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। শনিবার মহালয়া (Mahalaya), আর সেই বিশেষ দিনেই অশান্তি পাকানোর অছিলায় সোজা খেজুরি থানায় (Khejuri Police Station) পৌঁছে গেলেন গদ্দার। আর থানায় ঢুকে ওসিকে দেখতে না পেয়ে রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন বিরোধী দলনেতা। তবে থানায় ওসি না থাকায় বাকি পুলিশ আধিকারিকদের কার্যত মারমুখী হয়ে ওঠেন দলবদলু। এরপরই থানার অন্যান্য পুলিশ অফিসারদের শুভেন্দু হুঁশিয়ারির সুরে বলেন, সব লেখা থাকবে। বিজেপির সরকার আসছে, তখন আমাদের অধীনেই কাজ করতে হবে। ১৫-২০ বছর আমাদের অধীনেই কাজ করতে হবে। আর শুভেন্দুর এমন দাপাদাপিই প্রমাণ করছে বঙ্গ বিজেপির (BJP) রাজনৈতিক দেউলিয়ার চরম ছবি।

রাজ্যের বিরোধিতায় প্রতিদিনই নিত্য নতুন ফন্দি বের করছেন বিজেপির এই দলবদলু নেতা। কলকাতায় লাগাতার অশান্তির চেষ্টা করেও লাভের লাভ হয়নি। আর সেকারণেই মহালয়ার মতো পুণ্যতিথিকেও হাতিয়ার করতে একটুকুও পিছপা হননি তিনি। সোজা পৌঁছে যান পূর্ব মেদিনীপুরের খেজুরি থানায়। আর সেখানে গিয়ে বিরোধী দলনেতার ‘দাদাগিরি’ দেখে চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। পরে পুলিশ আধিকারিকদের শাসানি দিয়ে থানার বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, এদের (খেজুরি থানার পুলিশের) অবস্থা রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার মতো হবে। আমরা লড়তে জানি, একটু অপেক্ষা করুন।

তবে শুভেন্দু যতই দাপাদাপি করুন না কেন বাংলার জনগণ যে তাঁর দলকে একেবারেই উৎখাত করেছে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। আর সেকারণেই পুজোর আগে ফের অশান্তির চেষ্টা গেরুয়া শিবিরের এই দলবদলু নেতার।

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...