Saturday, June 27, 2026

দুর্গাপুজোয় ‘বিবেকের স্পর্শ’! চালতাবাগান সর্বজনীনের থিম সং গাইলেন সরকারি আমলা

Date:

Share post:

এক স্পর্শে হিমেল হাওয়া, এক স্পর্শে হারিয়ে যাওয়া। একটু ছোঁয়ায় বদলে যাওয়া জীবনের গল্পে আজ মা দুর্গার অবলীলায় আসা যাওয়া। এই পুজো আনন্দের আর তাতে সবার যোগদান কাম্য। তাইতো সমাজের সব শ্রেণির, সব বয়সের মানুষ এতে অংশ নেন। কারোর কাছে পুজো মানে ৫ দিন পরিবারের সঙ্গে সময় কাটানো, কেউ আবার পুজোর দিনে বন্ধু আর প্রিয়জনকে নিয়ে ঠাকুর দেখার মাঝেই যেন ৩৬০ দিনের কষ্টের উপশম খুঁজে পান। UNESCO হেরিটেজ তকমা দেওয়ার পর থেকে বিদেশ থেকে আগত মানুষের সংখ্যা অনেক বেড়েছে। পুজো নিয়ে নানা ধরণের ভাবনাকে প্রকাশের দিকও খুলে গেছে। সাবেকির সঙ্গে থিমের পাল্লা ভারি হচ্ছে। সঙ্গে জমজমাট হচ্ছে থিম সং -এর বাহার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)একাধিক পুজোর গান লিখেছেন, সুর দিয়েছেন। তাঁর মন্ত্রিসভার দুই সদস্য ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয়কেও দেখা যায় মুখ্যমন্ত্রীর তৈরি গান গাইতে। এবার সরকারি আমলাকে দেখা গেল গান গাইতে। চালতাবাগান (Chaltabagan Durga Puja)সর্বজনীন পুজোর থিম সং গাইলেন পশ্চিমবঙ্গ সরকারের বন, পরিবেশ ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সচিব বিবেক কুমার (Vivek Kumar,Secretary, Department of Forest, Environment and Animal Resource Development)।

সাবেকি পুজো দিয়ে শুরু করলেও ২০১৮ সাল থেকে থিম পুজোর শুরু করে চালতাবাগান সর্বজনীন। এ বছরে তাঁদের থিম ‘স্পর্শ'(Sparsha)। এই পুজোর থিম সং গেয়েছেন বিবেক কুমার, সুরও দিয়েছেন তিনি। কথা লিখেছেন সুব্রতা ঘোষ রায়। সঙ্গীত ব্যবস্থাপনায় দ্রোণ আচার্য (Drono Acharya)। আশা অডিওর (Asha Audio)থেকে এই গান মুক্তি পেয়েছে পিতৃপক্ষের শেষ দিনে। আসলে মা দুর্গার বন্দনায় প্রকৃতি হয়ে ওঠেন আবাহনের দেবী। শাস্ত্র মতে দুর্গা নিজেও সেই রূপে অধিষ্ঠাত্রী হন। প্রকৃতির কাছ থেকে পাওয়া বাদ্যযন্ত্র মঙ্গলধ্বনি হয়ে বেজে ওঠে মা দুর্গার পুজোর লগ্নে। বাউলের একতারা, দোতারা, বিনা, খমক থেকে ডুগডুগি – আজ তো প্রায় বিলুপ্তির পথে। এদের কথা তুলে ধরেছে চালতাবাগানের থিম গান। পুজোর সাধারণ সম্পাদক মৌসম মুখোপাধ্যায় বলছেন “বিবেক কুমার প্রশাসক শুধু নন, এক জন ভাল গায়কও বটে।” গানের মুক্তিতে ভার্চুয়ালি উপস্থিন হন বিবেক কুমার। অনলাইনে গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...