Saturday, June 27, 2026

সুইডেনে গবেষণা করতে গিয়ে বাঙালি ছাত্রীর র.হস্যজনক মৃ.ত্যু! গ্রে.ফতার ১  

Date:

Share post:

সুইডেনে (Sweden) বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু (Mysterious Death)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা ওই ছাত্রী সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। আর সেখানেই মর্মান্তিক পরিণতি ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রোশনি দাস (Roshni Das)। এদিকে ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে সুইডেনে খুন করা হয়েছে। এলাকায় মেধাবী হিসাবে বেশ পরিচিতি আছে দুর্গাপুরের বাসিন্দা রোশনির। এদিকে ছাত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই পরিজনদের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, রোশনি কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজির ছাত্রী ছিলেন। ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর ৩২-এর ছাত্রীর দুর্গাপুরেই প্রাথমিক পড়াশোনা, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবণেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। চলতি মাসের ১৩ তারিখ আচমকাই রোশনির পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। সুইডেন দূতাবাস থেকে ভারতীয় দূতাবাসে খবর আসার পর সেই খবর পরিবারের লোকেদের জানায় পুলিশ। দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। এদিকে রোশনি দাসের পরিবার জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে আর রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে।

তবে রোশনির পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রোশনির দেহ দেশে ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি পরিবারের তরফে জানানো হয়েছে, এই ঘটনার শেষ দেখে ছাড়বে তাঁরা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর কথাও জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার।

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...