Thursday, April 2, 2026

রেশন মা.মলায় ইডির নজরে এবার বাকিবুর রহমানের ঘনিষ্ঠরা!

Date:

Share post:

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (FCI)থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার রেশন মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) বিরুদ্ধে বড় অভিযোগ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(ED)। রাজ্যের বাইরেও রেশন পাচারে সক্রিয় ভূমিকা ছিল অভিযুক্তের বলে ধারণা ইডি আধিকারিকদের। পাশাপাশি দুবাইতে (Dubai) বাকিবুরের দুটি ফ্ল্যাটের সন্ধানও মিলেছে। এইসবের ভিত্তিতেই এবার অভিযুক্তের ঘনিষ্ঠদের তলব করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

ইডি (ED)সূত্রে খবর দুবাইতে ফ্ল্যাট কেনার টাকা এদেশ থেকেই পাঠিয়েছিলেন বাকিবুর। কিন্তু সেই টাকার উৎস কী তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। দুবাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৭-৮ কোটি টাকা। তাহলে কি পাকাপাকিভাবে বিদেশেই থাকার প্ল্যানিং ছিল অভিযুক্তের? সেই দিকটাও খতিয়ে দেখছে ইডি। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে রেশনের আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। রাজ্যের বাইরে দু তিনটে এফ আই আর রয়েছে তাঁর নামে। সীমান্ত পেরিয়েও এই বেআইনি পাচার হয়েছে বলে অনুমান। এই গণবণ্টনে বাকিবুরের সঙ্গে কারা কারা জড়িত ছিলেন বা আছেন তা জানতে এবার ধৃতের ঘনিষ্ঠদের কয়েকদিনের মধ্যেই তলব করা হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...