Saturday, June 20, 2026

সন্তান দত্তক নিতে পারবে না সমলিঙ্গের যুগলরা, জানাল শীর্ষ আদালত

Date:

Share post:

সমলিঙ্গ সম্পর্কে আপত্তি না থাকলেও সমলিঙ্গ বিবাহে সম্মতি দেয়নি দেশের শীর্ষ আদালত(Supreme Court)। সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি দেওয়ার রায় পড়তে গিয়ে একগুচ্ছ বিষয়ে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। যেখানে বলা হল সমকামী যুগলরা সন্তান দত্তক নিতে পারবেন না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে চলা এই মামলার সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি খারিজের নির্দেশের সঙ্গে প্রথমে আদালত জানায়, অবিবাহিত ও সমলিঙ্গের যুগলরা সন্তান দত্তক নিতে পারবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই নির্দেশ বদলে ফেলে দেশের সর্বোচ্চ আদালত। প্রধানবিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এসকে কৌলের নির্দেশ দ্বিমত পোষণ করেন সাংবিধানিক বেঞ্চে থাকা বাকি তিন বিচারপতি রবীন্দ্র ভাট, হিমা কোহলি ও পি এস নরসিমহা। যার জেরে অবিবাহিত ও সমলিঙ্গের যুগলরা সন্তান দত্তক নিতে পারবে না বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। এই মামলা চলাকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে এদিন বলতে শোনা যায়, “শুধুমাত্র বিবাহিত বিষমকামী দম্পতিরাই সন্তানকে স্থিতিশীলতা দিতে পারে তা প্রমাণ করার জন্য রেকর্ডে কোনও তথ্য নেই।” কিন্তু শেষপর্যন্ত ভোটাভুটিতে পিছিয়ে পড়ার ফলে সমকামী যুগলদের দত্তক নেওয়ার অধিকার দেওয়া হল না।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর, চলতি বছরের মে মাস থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে চলছে শুনানি। আজ সেই মামলার রায়দান করেন প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চে। যেখানে প্রধান বিচারপতি বলেন, “বিশেষ বিবাহ আইনে বদল আনতে হলে সেটা সংসদ করতে পারবে। আদালতে কোনও ধারা যুক্ত করলে তা হস্তক্ষেপ করা হবে।” অর্থাৎ সহবাসে সম্মত হলেও সমলিঙ্গের বিয়ের ক্ষেত্র কেন্দ্রের হাতেই সিদ্ধান্ত ছেড়েছে সুপ্রিম আদালত। প্রধান বিচারপতি এদিন মামলার রায়দানে বলেন, বিশেষ বিবাহ আইনে পরিবর্তন করা উচিত কিনা সেটি সংসদের ভেবে দেখা উচিত। যেকোনও সমাজ বা দেশের কোনও ব্যক্তির জীবনসঙ্গী বেছে নেওয়ার মধ্যে সেই ব্যক্তি জীবনের দিশা খুঁজে পান। এটা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আইনে কোথাও সমলিঙ্গের বিয়ের বৈধতার কথা বলা নেই। সে ক্ষেত্রে সংসদের অধিবেশনেই আইন পরিবর্তন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...