Tuesday, June 23, 2026

দেবীপক্ষের দ্বিতীয়ায় তীব্র যানজ.ট মহানগরীতে, ভিড়ে আটকে পড়ার আশ.ঙ্কা আজও!

Date:

Share post:

মাতৃপক্ষের শুরু থেকেই ঠাকুর দেখার ভিড় শহর কলকাতায় (Puja Crowd in Kolkata)। স্কুল , কলেজ , অফিসের এখনও পর্যন্ত ছুটি পড়েনি। তাই খুব স্বাভাবিকভাবেই এই ভিড়ের ঠেলায় নাকাল নিত্য যাত্রীরা। সোমবার দেবীপক্ষের দ্বিতীয় দিনে ১০ মিনিটের রাস্তা পেরোতে সময় লেগেছে ৪০ থেকে ৪৫ মিনিট। সকালের দিকে কিছুটা স্বাভাবিক ট্রাফিক থাকলেও, যত বিকেল গড়িয়েছে ততই যানজটের (Huge Traffic Congestion) জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। হাওড়া ব্রিজ (Howrah bridge)থেকে কলকাতা প্রবেশের রাস্তায় ছিল তীব্র যানজট। হসপিটাল রোড থেকে এজেসি বোস রোডে এবং এজেসি বোস রোড থেকে ডিএল খান রোড ক্রসিংয়েও তথৈবচ অবস্থা। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট পৌঁছতে এক ঘুম দিয়ে দেওয়া যাবে বাস বা অটোয়। বাইপাস থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে আসার জন্য যাঁরা মা ফ্লাইওভার ধরেছেন, ভোগান্তি হয়েছে তাঁদেরও।

ক্যালেন্ডারের হিসেব বলছে আজ তৃতীয়া। পুজোর অফিশিয়াল সূচনা হতে আরও দিন দুয়েক সময় আছে। কিন্তু কলকাতার রাস্তা দেখে সেটা বোঝার উপায় নেই। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠাকুর দেখার ভিড়। কিন্তু এখনও পর্যন্ত তো সব জায়গায় পুজোর ছুটি পড়েনি। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভোগান্তি শুরু হয়ে গেছে। দক্ষিণে গড়িয়াহাট মোড় থেকে যাদবপুর-গড়িয়া যাওয়ার রাস্তার যানজটে ভিরমি খেতে হচ্ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গিরিশ পার্ক যেতে অন্যান্য দিনের থেকে আধ ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় লাগছে। আজ তৃতীয়াতেও একই দুর্ভোগের ছবি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...