Friday, June 26, 2026

বিশ্বভারতীর উপাচার্যকে সরানো উচিৎ, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিদ্যুৎ চক্রবর্তীকে সরানো উচিত৷ ২০০৫ সাল থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন মানস মাইতি। সিইআরএন নামে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।ওই বিজ্ঞানীকে প্রকল্প থেকে সরিয়ে দেন বিশ্বভারতীর উপাচার্য। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওই অধ্যাপক কলকাতা হাই কোর্টে মামলা করেন।

এরই পাশাপাশি,২০২১ সালে উপাচার্যের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপকেরা। অভিযোগ, তার ছ’ঘণ্টারও বেশি সময় ধরে অধ্যাপকদের আটকে রাখা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন মানস। তিনি পুলিশ ডেকে এনে অধ্যাপকদের মুক্ত করেন। এর পরেই মানসকে শোকজ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শোকজ লেটারে বলা হয়, তিনি অন্য বিভাগের বিষয়ে নাক গলাচ্ছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়। এই শোকজের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মানস। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন।

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...