Sunday, May 17, 2026

নিয়মের ঊর্ধ্বে! রাম মন্দিরকে বিদেশী অনুদান গ্রহণের অনুমতি শাহের মন্ত্রকের

Date:

Share post:

বিদেশী অনুদানে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ক্ষেত্রে নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকার নিষেধাজ্ঞা জারি করলেও অযোধ্যার রামমন্দিরের ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। বিদেশী অনুদান পেতে বাধা রইল না রামমন্দিরের(Ram Temple)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের(Home Ministry) তরফে ২০১০ সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ সংক্রান্ত লাইসেন্স তাঁদের দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়ে দিলেন অযোধ্যার(Ayodha) শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

বিদেশি উৎস থেকে আর্থিক অনুদান নেওয়ার ক্ষেত্রে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মাদার টেরিজার ‘মিশনারিজ অব চ্যারিটি’, আন্তর্জাতিক অসরকারি সংগঠন ‘অক্সফ্যাম’ এবং সোনিয়া গান্ধী পরিচালিত দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা ‘রাজীব গান্ধী ফাউন্ডেশন’ ও ‘রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট’-এ। তবে এই পরিস্থিতির মাঝে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের বিদেশী অনুদান গ্রহণের লাইসেন্স রাম মন্দিরকে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় রাজনৈতিক মহলের অনুমান, আসন্ন লোকসভা ভোটে রাম মন্দির ইস্যুকে তুলে ধরতে মরিয়া বিজেপি আর সেই লক্ষ্যেই রাম মন্দিরের বিদেশী অনুদান পাওয়ার পথ পরিস্কার করতে উঠেপড়ে লেগেছে শাহের মন্ত্রক। বিদেশী অনুদানের লাইসেন্স পাওয়া প্রসঙ্গে অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বুধবার বলেন, “বিদেশি অনুদান দিল্লির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখায় রামমন্দির ট্রাস্টের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে হবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই লক্ষ্যেই দিনরাত এক করে কাজ চলছে। রামমন্দির ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোদিই গর্ভগৃহে স্থাপন করবেন রামলালাকে। লোকসভা ভোটের প্রচারে রামমন্দিরকে সামনে রেখে বিজেপি যে বিপুল প্রচারে নামবে তা নিয়ে কোনও সন্দেহও নেই। আর এবার রামমন্দিরে বিদেশি অর্থসাহায্য আসার পথে foreign regulation act-এও কোনও বাধা রইল না।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...