Monday, April 6, 2026

জামিনের আর্জি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ জীবনকৃষ্ণ সাহা

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন কিছুদিন আগে খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট।কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়।
এবার জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জীবনকৃষ্ণ সাহা। ৬ মাস ধরে জেলবন্দি তিনি। অথচ তদন্তে কোনও অগ্রগতি নেই। এই যুক্তিতে জামিনের আবেদন করেছেন তৃণমূল বিধায়ক।শিক্ষক নিয়োগকাণ্ডে এই মুহূর্তে জেলবন্দি বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জামিন পাওয়ার জন্য একাধিকবার নিম্ন আবেদন করলেও জামিন পাননি।

তথ্য প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালত সাফ জানিয়ে দিয়েছে, এখন তাঁর জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত বড়ঞার বিধায়ক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে গত এপ্রিল মাসে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক। তার আগে প্রায় ৭২ ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চলানো হয়। দুর্নীতির তথ্য প্রমাণ লোপাট করতে নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলেন বিধায়ক৷ পরে পুকুরের জল ছেঁচে একটি মোহাইল উদ্ধার করে ইডি৷ আরেকটা মোবাইল উদ্ধার হয় জঙ্গল থেকে৷ এর পরেই তাঁকে গ্রেফতার করে সিবিআই৷ ছ’মাস জেলে বন্দি জীবনকৃষ্ণ এবার জামিন চেয়ে শীর্ষ আদালতে আবেদন করলেন৷ যদিও পুজোর আগে জামিনের কোনও সম্ভাবনা নেই তৃণমূল নেতার।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...