Saturday, June 13, 2026

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের ঘোষণায় চিন্তার ভাঁজ নয়াদিল্লির কপালে!

Date:

Share post:

পালাবদল হয়েছে মালদ্বীপে। ৫৪ শতাংশ ভোট পেয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চিনপন্থী  প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (PPM)-এর  মহম্মদ মইজ্জু (Md Moijju)। আর তারপরেই তার ঘোষণা, চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির।

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের ঘোষণা ভারতীয় সৈন্যদের মালদ্বীপ থেকে সরানো তাঁর ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। আর এই ঘোষণা চিনের সঙ্গে ভারতের সমুদ্রযুদ্ধে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই। মহম্মদ মুইজু সংবাদমাধ্যমে বলেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে তাঁর “প্রথম দিনেই” সৈন্য অপসারণের জন্য ভারতকে (India) অনুরোধ করবেন এবং তিনি আশা করছেন যে প্রথম সপ্তাহের মধ্যেই ভারত তাদের প্রত্যাহার করে নেবে।

১৭ নভেম্বর থেকে রাষ্ট্রপতি হিসেবে মালদ্বীপের কার্যভার গ্রহণ করতে চলেছেন মহম্মদ মুইজু। মালদ্বীপে শুধু যে ভারতীয় সেনা রয়েছে তা-ই নয়, রয়েছে ভারতের (India) নৌবাহিনীর অস্থায়ী পরিষেবা ঘাঁটিও। যদিও ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিসংখ্যান দিয়ে মলদ্বীপকে মনে করাতে চেয়েছে গত পাঁচ বছরে কীভাবে মালদ্বীপকে সহায়তা করেছে ভারত। সে দেশের সমুদ্র নিরাপত্তা যাতে অটুট থাকে, সে জন্য এই পাঁচ বছরে ৪৫০-এরও বেশি বহুমুখী মিশন ভারত করেছে। কোভিড-সহ সমস্ত রকম বিপর্যয়ে ভারতই  প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...