Wednesday, June 24, 2026

৫ কোটিরও বেশি জব কার্ডের তথ্য মুছে ফেলা হয়েছে, সমীক্ষায় চাঞ্চল্য

Date:

Share post:

জব কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার ভুল তথ্য দিয়েছে। সেই নিয়ে আগেই অভিযোগ তুলেছিল বিভিন্ন রাজ্য। এবার সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশে আসায় ফের সেই অভিযোগের সত্যতা প্রমাণ হয়ে গেল।

গত অর্থবর্ষে মুছে দেওয়া হয়েছে মনরেগার জব কার্ডের বিপুল পরিমাণ তথ্য। সমীক্ষায়সমীক্ষায় দেখা গিয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে ৫ কোটিরও বেশি জব কার্ডের তথ্য মুছে ফেলা হয়েছে ।

সমীক্ষা করা সংস্থা লিবটেক জানিয়েছে, প্রতি বছর গড়ে ১ থেকে দেড় কোটি জব কার্ড সম্পর্কিত তথ্য মুছে ফেলা হয়। তবে গত অর্থবর্ষে তার থেকে অনেক বেশি জব কার্ডের তথ্য মুছে ফেলা হয়েছে। রাজ্যগুলির তালিকায় রয়েছে গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ঝাড়খণ্ড।

আধার ভিত্তিক মজুরি চালু করার আগে জব কার্ডগুলিকে আধারকার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও যুক্ত করতে হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার দায়িত্ব রাজ্য সরকারের। বিশেষজ্ঞদের দাবি, বিপুল পরিমাণ কাজের এই বোঝা কমাতেই জব কার্ড মুছে ফেলা হয়েছে।

আইন অনুযায়ী, জব কার্ড মুছে ফেলার আগে তা গ্রাম সভার অনুমতি নিতে হয় এবং আলোচনা করতে হয়। যদিও এক্ষেত্রে তা করা হয়নি বলেই অভিযোগ। সমীক্ষা করা সংস্থাটি জানিয়েছে তাঁদের সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ জব কার্ড মুছে ফেলার নেপথ্যে কাজ করতে অনিচ্ছুক বলে যে কারণ দেখানো হয়েছে, তা সত্য নয়।

স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সরকারি কাজে জনগণের অংশীদারিত্বের ওপর সমীক্ষা চালিয়েছিল লিবটেক। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সময়ের উপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি করেছে তারা। যদিও রাজ্যগুলির অভিযোগ, ভুয়ো জব কার্ড, মৃত্যু এবং দীর্ঘ সময় কাজ করতে ইচ্ছুক না থাকায় এই জব কার্ডগুলি মুছে ফেলা হয়েছে।

সমীক্ষায় যুক্ত বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্রীয় সরকারের থেকে আধারভিত্তিক মজুরি বাধ্যতামূলক করাই এর নেপথ্য কারণ। তাঁদের বক্তব্য, এরফলে, রাজ্যগুলিকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। সেই কারণে জব কার্ডের সংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...