Saturday, April 4, 2026

নবপত্রিকা স্নান শেষে বেলুড় মঠে শুরু সপ্তমীর মহাপুজো

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) আদর্শ মেনে শাস্ত্রীয় নিয়ম অনুসারে প্রত্যেক বছরের মতো এ বছরেও সপ্তমীর সকালে বেলুড় মঠে (Belur Math) সম্পন্ন হল নবপত্রিকা স্নান। এবার মহাপুজোয় (Durga Puja) দেবীর চক্ষুদানের পালা। সকাল থেকেই মঠে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। গতকাল অর্থাৎ ষষ্ঠীর ( Sasthi ) সন্ধেয় বোধনের পুজোর পর আজ সপ্তমীর সকালে ৯টি গাছ একত্রিত করে তার আনুষ্ঠানিক স্নান করানো হয়। তারপর তা একটি গেরুয়া রঙের কাপড় দিয়ে ঢেকে দুর্গার মূর্তির ডানদিকে একটি কাঠের আসনে রীতি মেনে স্থাপন করা হয়েছে।

দর্পণে মহাস্নান শেষে দেবীমূর্তির প্রাণপ্রতিষ্ঠা করা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড়ে (Ramakrishna Math, Belur)। এর পরে ষোড়শোপচারে পুজো। বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে পুজোপাঠ শুরু হয়েছে। আজ সপ্তমী (Saptami )থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিনই ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছরের মতো এ বছরও হাজার হাজার মানুষের সমাগম হবে পবিত্র রামকৃষ্ণ ভূমিতে, এমনটাই মনে করছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। রোদ মাথায় করে আজ সকাল থেকেই ভক্তবৃন্দের দল মঠ প্রাঙ্গণে। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আঁটোসাঁটো সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

ষষ্ঠীতে দেবীর আমন্ত্রণ -অধিবাস হলেও দুর্গা পুজোর আসল রীতি শুরু হয় সপ্তমী থেকে। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে নটি গাছের অংশ দিয়েই নবপত্রিকা গঠিত হয়। এগুলি কৃষিপ্রধান বাংলার প্রতীক। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। ডান দিকে গণেশের পাশে এই নবপত্রিকা স্থাপন করে দেবীকে শাকম্ভরী রূপে কল্পনা করা হয়। প্রকৃতি আরাধনার মধ্যে দিয়েই শুরু এবছরের মাতৃ বন্দনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...