Friday, April 3, 2026

পুজোর রাতে চলল গু.লি, কান্দিতে মৃ.ত নির্দল প্রার্থীর স্বামী

Date:

Share post:

বাঙালি শ্রেষ্ঠ উৎসবের আনন্দের মাঝেই নেমে এল বিষাদ। ষষ্ঠীর রাতেই মুর্শিদাবাদের কান্দিতে (Kandi, Murshidabad) এক নির্দল প্রার্থীর স্বামীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। মৃত পাওয়ার হোসেন (৩৫) পঞ্চায়েতের নির্দল প্রার্থী নার্সিদা খাতুনের (Narsida Khatun) স্বামী বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে তিনি পাড়ায় বসে গল্প করছিলেন। আচমকাই একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। পাওয়ারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেন তাঁরা। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

দেবীর বোধনের দিনই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কান্দি এলাকায়। স্থানীয়রা বলছেন মৃতের স্ত্রী এ বছর পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) নির্দল প্রার্থী হিসেবে লড়াই করলেও জিততে পারেননি। এমনিতে ওই পরিবারের সঙ্গে কোন নির্দিষ্ট দলের রাজনৈতিক যোগাযোগ নেই। স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নার্সিদা খাতুন।কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্ত করছে কান্দি থানার পুলিশ (Kandi Police)।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...