Saturday, June 6, 2026

মহাষ্টমীর আনন্দে বি.ষাদ, উল্টোডাঙায় বিধ্বং.সী অ.গ্নিকাণ্ড

Date:

Share post:

মহাষ্টমীর সন্ধেয় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ উল্টোডাঙায় (Ultadanga) ক্যানাল ইস্ট রোডের বাড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে যায় দমকলের ১৩ টি ইঞ্জিন। দমকলের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে।

স্থানীয় সূত্রে খবর, উল্টোডাঙার (Ultadanga) জগন্নাথ মন্দিরের উল্টোদিকে একটি বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। প্রথমে একটি বাড়িতে আগুন (Fire) লাগে। পরে একের পর এক সিলিন্ডার ব্লাস্টের ফলে আগুন ছড়িয়ে পড়ে। ছটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দমকলের সঙ্গে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা গিয়েছে। তবে পকেট ফায়ার রয়েছে বলে দমকল সূত্রে খবর। ঘটনায় প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দ্রুত খবর যায় দমকল মন্ত্রী সুজিত বসুর কাছে। সূত্রের খবর তিনি ঘটনার সময় শ্রীভূমির পুজোয় ছিলেন। তবে সমস্ত রকমের সাহায্য তাঁর তরফ থেকে করা হয়েছে বলে খবর।

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...