Thursday, April 2, 2026

রেশন বন্টন মামলায় ধৃ.ত বাকিবুর রহমানের আরও ১০০ কোটির সম্পত্তির হদিশ পেল ইডি

Date:

Share post:

রেশন বন্টন কাণ্ডে এবার নয়া মোড়। সম্প্রতি বাকিবুর রহমান (Bakibur Rahman) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বর্তমানে ইডি হেফাজতে বাকিবুর। আর এরই মধ্যে বিস্ফোরক তথ্য উঠে এল ইডির হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ধৃত বাকিবুর ও তার আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিশ পেয়েছেন তারা। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। রেশন বন্টন মামলায় কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পেতেই এবার নড়েচড়ে বসেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনা ও বহরমপুরের বিভিন্ন জায়গায় এই সব জমির অধিকাংশ রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। হদিশ মিলেছে একাধিক ফ্ল্যাটেরও। ইডি সূত্রে খবর, পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুর মিলিয়ে মোট ৯টি ফ্ল্যাট রয়েছে ধৃত ব্যবসায়ীর।

সম্প্রতি রেশন বন্টন মামলার তদন্তে নেমে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে ইডি। নদিয়ার শিমুলিয়ায় বাকিবুর রহমানের চালকলে হানা দিয়েছিল ইডি। অন্যদিকে, তার রাজারহাট ফ্ল্যাট ও কৈখালির আবাসনে হানা দেয় ইডি। চলে চিরুনি তল্লাশি। টানা ৫৩ ঘণ্টা অভিযানের পর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।

 

 

 

 

Related articles

ইংরেজবাজারের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...