Thursday, March 26, 2026

বজবজে পথ দু.র্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উ.ত্তেজনা

Date:

Share post:

বুধবার একটি পথদুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিবিটি রোডের চন্দননগর এলাকায়। মর্মান্তিক ঘটনায় এক কিশোরের মৃত্যু এবং অন্য একজনের অঙ্গহানি ঘটেছে। মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশকে মৃতদেহ উদ্ধারে বাধা দিয়েছে উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, বুধবার দুপুরে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের পাশে রাস্তা পারাপারের জন্য দুই কিশোর অপেক্ষা করছিল। সেই সময় বেপরোয়া গতির একটি ট্যাঙ্কার তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক কিশোরের। আরেকজনের দুটি হাত বাদ যায়। জখম কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বজবজ ট্রাঙ্ক রোডে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধারে বাধা দেওয়া হয় পুলিশকে।

আরও পড়ুন- র‌্যা.ঙ্কিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ, সিলেবাস শেষ করতে বা.ড়তি ক্লাসের উদ্যোগ একাধিক স্কুলে!

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...