Friday, June 12, 2026

বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই! বাংলাদেশে দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় হামুন

Date:

Share post:

শেষমেশ বাংলাদেশে (Bangladesh) আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হামুন (Cyclone Hamoon)। বুধবার মধ্য রাতে চট্টগ্রামের কাছে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। আর স্থলভাগে প্রবেশ করতেই শক্তি হারাতে শুরু করে ঘূর্ণিঝড়। ঝোড়ো হাওয়া ও ঝড়বৃষ্টির জেরে একাধিক জায়গায় গাছপালা ও বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। দেওয়াল ও গাছ চাপা পড়ে কক্সবাজারে ইতিমধ্যে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে বলেও খবর । তবে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পড়বে না রাজ্যে। একাদশীতে রাজ্যজুড়ে পরিষ্কারই থাকবে আকাশ।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বুধবার বাংলাদেশে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, এর প্রভাব বাংলায় পড়বে না। বুধবার দিনভর আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় হামুন। সন্ধ্যার দিকে যখন ঘূর্ণিঝড়টি উপকূলে প্রবেশ করছিল, সেই সময় বাতাসের গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার। রাত ৮টা থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১০৪ কিলোমিটার।

এদিকে উপকূলে আছড়ে পড়ার পরই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শক্তি হারাতে শুরু করে। বর্তমানে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রভাবও কিছুটা কমবে।

 

 

 

Related articles

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...