Saturday, April 4, 2026

চলন্ত ট্রেনে না.বালিকাকে যৌ.ন হে.নস্থার অভিযোগ! ফের প্রশ্নের মুখে রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা

Date:

Share post:

রাজধানী এক্সপ্রেসে (Tejas Express) এক নাবালিকাকে যৌন হেনস্থার (Women Assault) অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযোগ পেতেই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ (Rail Police)। ঘটনায় ফের রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। বুধবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসে হিজলি থেকে নিজের স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বি থ্রি কোচে ওঠেন দিল্লিতে বেসরকারি সংস্থার এক কর্মী। অভিযোগ, ওই কোচেই সফর করছিলেন অভিযুক্ত যাত্রী। টিকিট কনফার্ম না থাকা সত্ত্বেও অভিযুক্ত তেজস রাজধানীর মতো অভিজাত ট্রেনে কীভাবে সফর করছিল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার ট্রেন মুঘলসরাই পেরোতেই কোচের যাত্রীরা যখন সবাই ঘুমোচ্ছিলেন সেই সময় ওই ব্যক্তি নাবালিকার সিটের কাছে গিয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। পরে মেয়েটির চিৎকারে সহযাত্রীদের ঘুম ভাঙে। ছুটে আসেন রেলের প্যান্ট্রি কর্মী, টিটি ও পুলিশ কর্মীরা। তাঁরাই অভিযুক্তকে কোচের মধ্যে আটক করে রাখেন। এরপর কানপুরে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কানপুর স্টেশনে রেল পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

ইতিমধ্যে, নাবালিকার পরিবারের তরফে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতা মা জানান, আমরা ট্রেনে শুয়ে ছিলাম। লোকটা বাথরুম থেকে বেরিয়ে আমার মেয়ের কাছে যায়। তারপর আমরা ওকে জিজ্ঞাসা করি কী হয়েছে। তখন মেয়ে জানায় লোকটা তার শরীরের খারাপ জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...