Thursday, June 25, 2026

পুজো মিটতেই ফুল বদল, অভিষেকের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুলে বিজেপি বিধায়ক

Date:

Share post:

এখনও পুজোর রেশ কাটেনি। কিন্তু বিজয়া মিটতে না মিটতেই ফুলবদল করলেন বাঁকুড়া কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। তাঁর দলবদলের জল্পনা চলছিল, অবশেষে বৃহস্পতিবার জল্পনা সত্যি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিজেপি ত্যাগ করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। বিজেপি বিধায়ককে দলে স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপি বিধায়কের দলে যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূলের তরফে বলা হয়, ”সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাঁকুড়া কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার আমাদের হাত ধরলেন। এই পদক্ষেপ জনস্বার্থ ও মা-মাটি-মানুষের কাজ করার জন্য ইতিবাচক। তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা বাংলার উন্নয়ন করতে বদ্ধপরিকর। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের জন্য কাজ করব।”

উল্লেখ্য, এই প্রথম নয়, একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে একের পর এক বিজেপি বিধায়ক দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছেন। অনেক সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এবার সেই তালিকায় নয়া সংযোজন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। চব্বিশের লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:পুজোতে চুটিয়ে ব্যবসা করল কলকাতা মেট্রো, পাঁচ দিনেই কোটিপতি!

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...