Wednesday, June 24, 2026

কনসার্টে হেন.স্থার শি.কার পাকিস্তানি গায়ক আতিফ আসলাম!

Date:

Share post:

কী কাণ্ড! লাইভ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে হেনস্থার শিকার হতে হল জনপ্রিয় গায়ককে(Singer)। এই না হলে কি আর খ্যাতির বিড়ম্বনা! পাকিস্তানি গায়ক আতিফ আসলামের (Pakistani Singer Atif Aslam) মুখে মুঠো মুঠো টাকা ছুড়ে মারলেন তাঁর অনুরাগী। আমেরিকার (Concert in America) এক কনসার্টে ঘটেছে এই কাণ্ড। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও (Viral video)।

প্রিয় তারকার জন্য অনুরাগীদের প্রেম নিবেদন থেকে শুরু করে অবাক কাণ্ড ঘটানো নতুন কিছু নয়। কেউ প্রিয় তারকাকে সামনে দেখে জ্ঞান হারান, কেউ বা এমন কাণ্ডকারখানা করে ফেলেন যাতে বিড়ম্বনার মুখে পড়তে হয় সেই সেলিব্রেটিকে। সম্প্রতি আতিফ আসলামের (Atif Aslam) সঙ্গেও ঘটল সেরকমই এক ঘটনা। মার্কিন মুলুকে এক কনসার্টে গান গাইতে গিয়েছিলেন আতিফ। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ তাঁর দিকে টাকা ছুড়ে মারেন এক শ্রোতা। উদ্যোক্তারা অস্বস্তির মধ্যে পড়লেও, মেজাজ হারাননি আতিফ। গান থামিয়ে গলা নামিয়ে ওই অনুরাগীর উদ্দেশে বলেন,‘‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না। এটা টাকার অসম্মান।’’ এরপরই গায়কের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...