Saturday, April 4, 2026

১২ ঘণ্টায় জোড়া দু.র্ঘটনা, শান্তিপুরের পর এবার বাসন্তী হাইওয়েতে বাসের সং.ঘর্ষ

Date:

Share post:

বাসন্তী হাইওয়েতে বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত অন্তত ৬। বাসের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। মালঞ্চ শ্যামবাজার রুটের দুটি বাস একে অন্যের সঙ্গে রেষারেষি করতে গিয়ে এই কাণ্ড। আজ সকালের এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সাময়িকভাবে ব্যাহত যান চলাচল। অন্যদিকে গতকাল মধ্যরাতে শান্তিপুরের ফুলিয়ায় জাতীয় সড়কে কলকাতাগামী কলা বোঝাই ম্যাটাডোরকে উল্টো দিক থেকে আসা এক লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই ম্যাটাডোরের এক আরোহী মারা যান, গুরুতম জখম চালক।

পাশাপাশি নিউটাউনে একটি ট্রাভেলরদের গাড়ির সঙ্গে ম্যাজিক গাড়ির ধাক্কা লেগেছে বলে জানা যাচ্ছে। ওয়েস্টিন সিগনালের আগে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...