Sunday, February 22, 2026

দেশে কৃত্রিম কয়লা সং.কট করছে কেন্দ্র: তো.প মুখ্যমন্ত্রীর, রাজ্যে আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র

Date:

Share post:

দেশে কয়লা ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করছে মোদি সরকার। এরকম পরিস্থিতি চলতে থাকলে দীপাবলিতেও দেশের অনেক অংশ নিষ্প্রদীপ থাকবে। আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে তিনি বলেন, বিদেশ থেকে কয়লা (Coal) আমদানি করতে বাধ্য করতে এই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তবে অন্য রাজ্যের তুলনায় এরাজ্যে পরিস্থিতি সন্তোষজনক বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আরও চার-পাঁচটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথাও ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আমার দেশে কয়লা নেই, ভাবতে লজ্জা লাগে। কৃত্রিমভাবে অভাব তৈরি করে বাইরে থেকে কয়লা কিনতে বাধ্য করা হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনতে হবে এবার। মমতা জানান, রাজ্যের দেউচা-পাঁচামি খনি থেকে কয়লা উত্তোলন করতে আরও বছর দুয়েক সময় লাগবে। চাহিদা মেটাতে তত দিন পর্যন্ত তাঁর সরকার কয়লা জোগাড় করবে। ইতিমধ্যেই বেশ খানিকটা জোগাড় করা রয়েছে। তাই অন্য রাজ্যে সমস্যা দেখা দিলেও বাড়তি চাহিদা স্বত্বেও এরাজ্যে বিদ্যুৎ সঙ্কট দেখা দেয়নি।

রাজ্যের বিদ্যুৎ বিভাগকেও এর কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, এ বছর বিদ্যুৎ দফতর সরকারকে ২০০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। রাজ্যে আরও চার-পাঁচটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথাও ঘোষণা করেন মমতা। এর মধ্যে কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হবে। কয়েকটি রাজ্য সরকার নিজেই তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানান।

কেন্দ্রের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে কয়লা (Coal) উৎপাদনে ১২.৮১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কোল ইন্ডিয়ায়, উৎপাদন বেড়েছে ১১.৯০ শতাংশ। তার পরেও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে চাহিদার ৬ শতাংশ কয়লা বিদেশ থেকে আমদানি করতে বলেছে কেন্দ্র। আগামী বছর মার্চ পর্যন্ত বিদেশ থেকে কয়লা আমদানি করতে বলা হয়েছে। কয়লার চাহিদা অনুযায়ী জোগান নেই বলেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, ইন্দোনেশিয়া থেকে কম দামে কেনা কয়লা, ভারতে বেশি দামে বিক্রি করা নিয়ে অতি সম্প্রতিই অভিযোগে বিদ্ধ হন শিল্পপতি গৌতম আদানি। সেই নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ছে কেন্দ্র।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...