Friday, April 3, 2026

“মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বি.শৃঙ্খলা’র জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্রই”: ফের বি.স্ফোরক পুতিন

Date:

Share post:

এবার মধ্যপ্রাচ্য জুড়ে চলা ‘মারাত্মক বিশৃঙ্খলা’র জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই (United States) দায়ী করলেন রাশিয়ার প্রেসিডেন্ট (Russia President)। জানা গিয়েছে, পুতিন (Vladimir Putin) সোমবার মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। পাশাপাশি বিষয়টিকে ‘ডেডলি কেওস’ (Deadly Chaos) বলে উল্লেখ করেছেন তিনি। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংকট গ্রাস করছে। পুতিন এদিন মনে করিয়ে দেন, কে বা কারা মারাত্মক বিশৃঙ্খলা তৈরি করছে এবং কারাই বা এর থেকে উপকৃত হচ্ছে? ধীরে ধীরে তা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ইজরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ পাকাপাকিভাবে থামানোর মূল চাবিকাঠি হল একটি প্যালেস্টাইনি রাষ্ট্র গঠন।

তবে এখানেই থেমে থাকেননি পুতিন। তিনি বলেন, এই সংঘাতের পিছেন যারা রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করেই প্যালেস্টাইনিদের সহায়তা করা যেতে পারে। আমরা ইউক্রেনে তাদের বিরুদ্ধে লড়াই করছি। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর। ওই দিন হামাসের হাতে প্রাণ যায় ১৪০০ জন ইজরায়েলি সেনার। অপহরণ করা হয় ২৪০ জনকে। মৃতদের মধ্যে বেশিরভাগই ইজরায়েলের নাগরিক। এমন পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল।

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...