Friday, June 26, 2026

৫৮ বছরে পা! জন্মদিনে ‘ভাই’ শাহরুখকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কলকাতা (Kolkata) বরাবরই তাঁর কাছে প্রিয় শহর। কলকাতার সংস্কৃতির পাশাপাশি দিদিকেও তিনি ভালোবাসেন। তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata Film Festival) থেকে ছবির প্রচার, কলকাতা বরাবরই প্রিয় কিং খানের কাছে। বৃহস্পতিবার তাঁর জন্মদিন। তাই দিদি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাইকে শুভেচ্ছা জানাবেন না তা আবার হয় নাকি? তবে শুধু মমতাই নন এদিন শাহরুখকে শুছেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক হ্যান্ডেলে শাহরুখের ছবি কোলাজ করে শেয়ার করা হয়েছে। সেখানেই শাহরুখকে শুছেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ৫৮ বছরে পা দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। বুধবার রাত থেকেই ‘মন্নত’-এর বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। বুধবার রাত ১২টা বাজতেই মন্নতের বারান্দা থেকে দেখা দেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, তাঁর সেই চেনা ভঙ্গিতে ফিরিয়ে দেন অসংখ্য ভক্তের ভালবাসা। তবে বুধবারের পরও বৃহস্পতিবার সকাল থেকেই মন্নতের সামনে ভক্তদের লম্বা লাইন। আর যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মুম্বাই পুলিশকে।

 

 

 

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...