Saturday, April 4, 2026

রাসবিহারীতে আ.গুন! দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

দক্ষিণ কলকাতার রাসবিহারীর (Rasbihari) একটি বাড়িতে আগুন! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতা পুরনিগমের ৮৮ নম্বর ওয়ার্ডের নেপাল ভট্টাচার্য ফার্স্ট লেন। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধে সাড়ে ৭টা ৪০ মিনিট নাগাদ একটি বাড়ির তিনতলায় ভয়াবহ আগুন লাগে। সেই সময় বাড়িতে ছিলেন স্বামী, স্ত্রী ও গৃহবধূর মা ও দু’টি পোষ্য। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল বলে দমকলের আধিকারিকরা জানিয়েছেন।

বাড়ির কর্তা অভিষেক বোসের নজরে প্রথম আগুন লাগার বিষয়টি আসে। তিনি বাইরে বেরিয়ে দেখেন দাউদাউ করে আগুন বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে স্ত্রী এবং শাশুড়িকে দুই পোষ্য-সহ বাইরে বের করে নিয়ে আসেন। অন্যদিকে, অভিষেক বোসের স্ত্রী চন্দ্রিমা বোস জানান, বুধবার কাটোয়ায় মামারবাড়ি গিয়েছিলাম। বাবা আমাদের দুই পোষ্যকে নিয়ে বাড়িতেই ছিল। বিকেলের মধ্যে ফিরে আসি। এরপর বিকেলে দোতলায় বসেছিলাম। আচমকা কেমন একটা সন্দেহ হল। আমি আমার স্বামীকে বলি একবার উপরে গিয়ে দেখতে। সঙ্গে সঙ্গে ও গিয়ে দেখে উপরের ঘরে আগুন লেগেছে। ঘর দাউ দাউ করে জ্বলছে। এরপরই ও মেইন সুইচটা বন্ধ করে দেয়।

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...