Saturday, June 20, 2026

খাদ্য ভবন অভিযানে চূড়ান্ত অ.সভ্যতা বিজেপির! পুলিশের গায়ে আটা ছোঁড়ার অভিযোগ

Date:

Share post:

রেশন বণ্টন মামলাকে কেন্দ্র করে ফের শহরকে অচল করার চেষ্টায় পথে নামল বিজেপি (BJP)। শুক্রবার সল্টলেকের (Salt Lake) বৈশাখী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। তবে এদিন শুধু কলকাতাই (Kolkata) নয়, কলকাতার পাশাপাশি জেলায় জেলায় মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা। সপ্তাহের কর্মব্যস্ত দিনে হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। শুক্রবার দুপুরে রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেন থেকে একটি মিছিল বের হয়। ধীরে ধীরে সেই মিছিল পৌঁছে যায় খাদ্য ভবনের দিকে।

তবে ফ্রি স্কুল স্ট্রিটে পৌঁছতেই এদিনের মিছিল আটকায় পুলিশ। এরপরই ক্ষুব্ধ হয়ে রাস্তায় চূড়ান্ত অসভ্যতা করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। এরই মধ্যে পুলিশ কর্মীদের উপর আটার বস্তা ফেলে দেন বিজেপি কর্মীরা। তা ঘিরে উত্তেজনা আরও চরমে ওঠে। পরে কিছু করতে না পেরে পুলিশের উপর চড়াও হয় বিজেপির কর্মী সমর্থকরা। পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতির সামাল দেয় পুলিশ।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবুও কলকাতা তথা রাজ্যকে অশান্ত করার চেষ্টায় বারবার পথে নেমে বিক্ষোভের নামে অশান্তির চেষ্টা বিজেপির। অন্যদিকে, এদিন বিধান নগর মন্ডল ১ এবং ২ বিজেপির পক্ষ থেকে রেশন বণ্টন মামলার প্রতিবাদে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। শুক্রবার বৈশাখি আইল্যান্ড থেকে বিকাশ ভবন যাওয়ার সময় পূর্ত ভবনের কাছেই বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ।

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...