Wednesday, June 24, 2026

শামির দুরন্ত পারফরমেন্সে মজেছেন ওয়াসিম আক্রাম

Date:

Share post:

ফর্মের তুঙ্গে মোহাম্মদ শামি। বল হাতে নিলেই দলকে উইকেট এনে দিচ্ছেন এই ভারতীয় পেসার। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট। গড়েছেন অসংখ্য রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেই শামির ঝুলিতে এখন ১৪ট উইকেট। ভারতের এই পেসারের এমন দাপুটে বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ওয়াসিম আক্রাম।প্রাক্তন এই পেসার বলেছেন, শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন শামি।গতকাল ৫ উইকেট নেওয়ার পথে কয়েকটি রেকর্ড গড়েছেন শামি। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। মাত্র ১৪ ইনিংসে নিয়েছেন ৪৫ উইকেট। ছাড়িয়ে গেছেন জহির খান ও  জাভাগাল শ্রীনাথকে।

বিশ্বকাপে ৪৪ উইকেট নিতে জহিরের লেগেছিল ২৩ ইনিংস, শ্রীনাথের ৩৩ ইনিংস। আর ১৪তম ইনিংসেই কি না ওই দুজনকে ছাড়িয়ে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন শামি। এ ছাড়া বিশ্বকাপে ৭ বার কমপক্ষে ৪ উইকেট নিয়েছেন শামি। ছাড়িয়ে গিয়েছেন মিচেল স্টার্ককে। আগের ম্যাচেই স্টার্কের ৬ বার ৪ উইকেট নেওয়ার কীর্তি ছুঁয়েছিলেন শামি। বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে স্টার্ককে ছুঁয়েছেন শামি। দুবার করে ৫ উইকেট আছে সাতজনের।

বিশ্বকাপে এমন সব রেকর্ড গড়া শামিকে প্রশংসায় ভাসিয়েছেন আক্রাম, ‘৫ ওভারে ১৮ রানে ৫ উইকেট। কী দুর্দান্ত এক স্পেল। দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে তিনবার ৫ উইকেট নিয়েছে। এর আগে শুধু মিচেল স্টার্কের এই রেকর্ড ছিল। এটা অনেক বড় বিষয়। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও সে। ৪৫ উইকেটের মালিক। অবিশ্বাস্য পারফরম্যান্স।’

কীভাবে এই সফলতা পাচ্ছেন শামি, এরও রহস্য খুঁজেছেন আক্রাম। তিনি বলেছেন, ‘শামি লেংথ বোলিং করেন আর সেটাই তাকে পুরস্কৃত করছে। বুমরার মতো ততটা সুইং পায় না, তবে বলে সিম থাকে। সব মিলিয়ে শামি ব্যতিক্রমী পারফরম্যান্স করেছে। শ্রীলঙ্কার ব্যাট্যারদের নিয়ে খেলেছে।’

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...