Friday, April 3, 2026

সন্ধে নামলেই ছাদে তা.ণ্ডব! আ.তঙ্কে পোলবার দক্ষিণ পাড়া, বিজ্ঞান মঞ্চর সামনে সব শান্ত

Date:

Share post:

ভূতের আতঙ্কে তঠস্থ পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়া। সন্ধে নামলেই ছাদ জুড়ে কাদের তাণ্ডব। বিকট শব্দ। ভোরের আলো ফুটলেই সব শান্ত। তাহলে কি ভূতের তাণ্ডব! গ্রাম ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গিয়েছেন কেউ কেউ। যদিও বিজ্ঞান মঞ্চ আসার পর সেই শব্দ (Sound) আর শুনতে পাননি কেউ।

পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়ায় সন্ধে নামতেই বাড়ির ছাদে শোনা যেত অজানা শব্দ। সেই শব্দ চলতো পরের দিন সূর্য ওঠা পর্যন্ত। স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাসের (Uttam Biswas) একতলা বাড়ির ছাদ থেকেই ওই শব্দ (Sound) ভেসে আসত বলে অভিযোগ স্থানীয়দের। উত্তমের কথায়, “অন্ধকার নামতেই ছাদের উপর কেউ যেন অনবরত ইট ফেলছে। ভয়ে ঘরে থাকতে পারতাম না। পরে সবাই মিলে ছাদে উঠে দেখেছি কেউ নেই। ভূত ছাড়া ওই শব্দ কে করবে!”

খবর পেয়ে সেখানে উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। সম্পাদক সন্দীপ সিংহ জানান, “শব্দ আমরা শুনতে পাইনি। কেউ স্বেচ্ছায় অসৎ উদ্দেশ্যে ছাদের উপর কিছু দিয়ে আঘাত করছে। যার ফলে ওই শব্দ শোনা যাচ্ছে।“ ভূতের মতো কুসংস্কার থেকে গ্রামবাসীদের সচেতন করেছে বিজ্ঞান মঞ্চ। প্রয়োজনে আবার সেখানে যাবেন সদস্যরা।

আরও পড়ুন: আইন না মেনেই কর্মসমিতির বৈঠক! যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কড়া চিঠি উচ্চ শিক্ষা দফতরের  

যদিও বিজ্ঞান মঞ্চ যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ওই শব্দ শোনা যায়নি। তবে এলাকার মানুষ এখনও আতঙ্ক থেকে বেরোতে পারছে না।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...