Saturday, April 4, 2026

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন বে.টিং! শহরে গ্রে.ফতার ৫

Date:

Share post:

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বেটিং। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা সকলেই রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিং চক্র চালাচ্ছিল। গিরিশ পার্ক, নারকেলডাঙা থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় গিরিশ পার্ক এলাকার একটি ক্যাফেতে বেটিং-এর আসর বসিয়েছিল অভিষেক জয়সওয়াল নামে এক যুবক। খবর পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে সেখানে হানা দিয়ে অভিষেককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি আই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গিরিশ পার্ক থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে।

এরপর বউবাজার এলাকায় হানা দিয়ে অরুণ আগরওয়াল ও প্রদীপ বর্মাকে গ্রেফতার করে পুলিশ। তারাও এক বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল, দাবি পুলিশের। নারকেলডাঙা এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কালু সাউ এবং কেশবপ্রসাদ মুন্দ্রা নামে দুইকে একই অপরাধে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:“ইডি অ.নৈতিক কাজ করেছে”: ফের নিজেকে নি.র্দোষ দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...