Tuesday, April 7, 2026

এথিকস কমিটিতে পিছিয়ে গেল মহুয়া মৈত্রর শুনানি

Date:

Share post:

পিছিয়ে গেল মহুয়া মৈত্রর শুনানি। মঙ্গলবার বসবে না এথিকস কমিটির বৈঠক। বিশেষ কারণে এই বৈঠক মুলতুবি বলে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার ৯ নভেম্বর, দুপুর ১২ টায় বৈঠক হবে। ওইদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র’র বিরুদ্ধে ওঠা ‘টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা’ বিতর্কে প্রবীণ বিজেপি সাংসদ বিনোদ সোনকারের নেতৃত্বাধীন কমিটির সদস্যদের পক্ষ থেকে লিখিত মতামত নেওয়া হবে৷ মহুয়া বিতর্কে নিজেদের মত প্রকাশ করবেন বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরাও।
মহুয়ার সমর্থনে বৈঠক থেকে ওয়াক আউট করা বর্ষীয়ান সিপিএম সাংসদ পিআর নটরাজন এই প্রসঙ্গে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মহুয়াকে বহিষ্কার করতে উঠেপড়ে লেগেছে সোনকারের নেতৃত্বাধীন এথিকস কমিটি। ১৫ সদস্যের এই কমিটিতে স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপির হাতেই। তা বলে বিরোধীরা চুপ করে থাকবে না। নিজ নিজ পরিসরে সাধ্যমতো তারা প্রতিরোধ করবে।’
উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রির অভিযোগের ভিত্তিতে গত ২ নভেম্বর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করে লোকসভা এথিকস কমিটি।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...