Saturday, April 4, 2026

কালীপুজোর আগেই রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই সাফ জানাল, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা বেশ কিছুটা নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস মতো কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা সোমবার কিছুটা কমেছে। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ৩ দিনে পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন তিনেকে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই কলকাতায়।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...