Saturday, June 20, 2026

কেদারনাথের মুখোমুখি দুই ভাই, রাহুল-বরুণ সাক্ষাতে চর্চা জাতীয় রাজনীতিতে

Date:

Share post:

বাবা কেদারনাথের মহিমা বলুন বা রাজনীতির কাকতালীয় ঘটনা, তীর্থক্ষেত্রের মুখোমুখি দুই ভাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সৌজন্য বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ বৈঠক হলো দুই রাজনৈতিক নেতার। দুই ভাইয়ের এই সম্মুখ সাক্ষাতে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে চর্চা তুঙ্গে।

মঙ্গলবার ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তিন দিনের উত্তরাখণ্ড সফরের শেষ দিন। আজ সকালে ফের কেদারনাথ ধামে পৌঁছেছেন রাহুল গান্ধী। কেদারনাথ মন্দির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধী আজ বাবা কেদারনাথের দর্শনে আসেন, একই সময়ে বরুণ গান্ধীও তাঁর পরিবারের সঙ্গে বাবা কেদারনাথের দর্শনে পৌঁছন। মুখোমুখি হওয়ার পর দুই ভাই কিছুক্ষণ কথা বলেন। খুড়তুতো ভাইয়ের সঙ্গে রাহুলের এই বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। ইদানিং বিজেপির কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যাচ্ছে না বরুণ গান্ধীকে। সেটা দলের সিদ্ধান্ত বলেই বিজেপি সূত্রে খবর। তবে বরুণ গান্ধী যে গান্ধী পরিবারেরই একজন সেটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। যদিও এই সাক্ষাতে রাজনীতির বিষয়টি দুজনেই হেলায় উড়িয়ে দিয়েছেন।

তারা জানিয়েছেন নেহাতই এটি একটি সৌজন্য সাক্ষাৎকার। বিগত বছরেই কংগ্রেসের সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, দলে যে কেউ আসতে পারে। তবে তাকে বিজেপি এবং আরএসএসের মতাদর্শকে পিছনে ফেলে আসতে হবে। তাই রাহুল-বরুণের এই বৈঠক নিয়ে কিন্তু প্রমাদ গুনতে শুরু করেছে বিজেপি। মতাদর্শগত বিভেদ যতই থাকুক না কেন এই পরিবারের সদস্যরা যখন একসঙ্গে হয় তখন সেখানে অন্য মাত্রা যোগ হয় এটা কিন্তু বিলক্ষণ জানে বিজেপি।

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...