Wednesday, June 24, 2026

নির্ধারিত সময়ের মধ্যেই CGO কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক

Date:

Share post:

নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সির নির্ধারিত সময়ের মধ্যেই ইডি দফতরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে আগেই জানানো হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সাড়া দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেইমতো আজ সকাল ১০:৪৮ মিনিটে কালীঘাটের পটুয়া পাড়ার বাড়ি থেকে বেরিয়ে পড়েন অভিষেক। সকাল ১১:০৪ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ED দফতর। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

নিয়োগ সংক্রান্ত মামলায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠানো এবং তারপর ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের নামে সময় নষ্ট করা যেন এক প্রকার রুটিনে পরিণত হয়েছে। এর আগে অভিষেকের ঘোষিত কর্মসূচির মধ্যে বারবার তাঁকে ডেকে পাঠিয়ে ‘ভয়’ দেখাতে চেয়েছে ইডি সিবিআই। তৃণমূল কংগ্রেস বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির গলার কাঁটা। এই প্রতিমুহূর্তে তাঁকে আটকানোর, তাঁর কাজে বাধা দেওয়ার ফন্দি করছে বিজেপি পরিচালিত এজেন্সি গুলি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু “অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুকেগা নেহি” ।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...